মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ভূমি সেবায় নতুন দৃষ্টান্ত: জামালপুর সদরের এসি ল্যান্ড তানভীর হায়দারের কার্যক্রমে সন্তুষ্ট সেবা প্রার্থীরা

ভূমি সেবায় নতুন দৃষ্টান্ত: জামালপুর সদরের এসি ল্যান্ড তানভীর হায়দারের কার্যক্রমে সন্তুষ্ট সেবা প্রার্থীরা
প্রিন্ট নিউজ

​মোঃ মোশারফ হোসেন সরকার:

​প্রতিভা কোনো সীমাবদ্ধ সিদ্ধিতে সন্তুষ্ট থাকে না, অসন্তোষই তার জয়যাত্রা পথের সারথি"—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত উক্তিটিকে যেন নিজের কর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার।
​সাধারণ মানুষের মধ্যে সরকারি অনেক কর্মকর্তা-কর্মচারীর সেবা নিয়ে ক্ষোভ ও দীর্ঘদিনের নানা অভিযোগ থাকে। এমনকি কিছু কর্মকর্তার নাম শুনলেই অনেকে নেতিবাচক মন্তব্য করেন। তবে সেই চেনা চিত্রের বিপরীতে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তানভীর হায়দার। নিজের দক্ষতা, মার্জিত ব্যবহার, পেশাদারিত্ব, সেবা গ্রহীতাদের কথা ধৈর্য ধরে শোনা এবং দ্রুত সমাধান দেওয়ার মানসিকতা দিয়ে তিনি জয় করে নিয়েছেন সাধারণ মানুষের আস্থা।
​২০২৪ সালের ১৯ ডিসেম্বর জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন তানভীর হায়দার। যোগদানের পর থেকেই তাঁর সততা ও কর্মদক্ষতায় পুরো ভূমি অফিসের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্রে দৃশ্যমান পরিবর্তন এসেছে। অল্প সময়ের মধ্যেই অফিসে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে যাওয়ার পাশাপাশি নিশ্চিত হয়েছে নাগরিক সেবার গুণগত মান। সেবার চাপ বাড়লেও কমেনি তাঁর আন্তরিকতা।
​এ বিষয়ে কেন্দুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন,
​"বর্তমান সহকারী কমিশনার (ভূমি) অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তিনি ইউনিয়নের ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা নিজে সরাসরি তদারকি করেন। ফলে শতভাগ কাজ দ্রুত বাস্তবায়ন হচ্ছে এবং ভূমি অফিসে সাধারণ মানুষের হয়রানি অনেকটাই কমে এসেছে।"
​নিজের এই জনবান্ধব উদ্যোগ ও কাজের ধারা প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার বলেন,
​"সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। সে হিসেবে যেখানেই দায়িত্ব পালন করেছি, অর্পিত কাজের পাশাপাশি নাগরিকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে গেছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। জামালপুর সদরে অবস্থানকালে সাধারণ মানুষ যেন ভূমি সেবায় কোনো প্রকার ভোগান্তির শিকার না হন, সেদিকে সবসময় নজর রাখছি। কোনো অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
​দায়িত্ব পালনে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন এই কর্মকর্তা।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭