চরজব্বর পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শনে নোয়াখালীর পুলিশ সুপার
নোয়াখালী প্রতিনিধি:
আজ ১২ জুলাই ২০২৬: নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন চরজব্বর পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করেছেন।
রবিবার (১২ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনকালে তিনি ফাঁড়িতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের দাপ্তরিক কার্যক্রম, কর্মপরিবেশ এবং বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন এবং সেগুলো মনোযোগসহকারে শোনেন।
পরে পুলিশ সুপার ফাঁড়ির সার্বিক কার্যক্রম, রেজিস্টারপত্র, অস্ত্রাগার, মালখানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণকে দ্রুত, আন্তরিক ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার ফাঁড়ির পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।









