বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

নোয়াখালীতে মাদকবিরোধী র‍্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালীতে মাদকবিরোধী র‍্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত
প্রিন্ট নিউজ

নোয়াখালী প্রতিনিধি:

সমাজে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষার প্রত্যয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার করিমপুরে মাদকবিরোধী র‍্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে করিমপুর মসজিদ চত্বরে চৌমুহনীর করিমপুর আদর্শ রোড যুবসমাজ এ কর্মসূচির আয়োজন করে।
র‍্যালিটি করিমপুর মসজিদ চত্বর থেকে শুরু হয়ে চৌমুহনী রেলস্টেশন সড়ক ও বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-যুবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে অনুষ্ঠিত গণসমাবেশে বক্তব্য দেন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন বাদশা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এবং সাবেক কাউন্সিলর আব্দুল মন্নানসহ অন্যান্য বক্তারা।
বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এর ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসনের কার্যকর ভূমিকার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭