বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

মাইজদীতে দুই বেসরকারি হাসপাতালে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

মাইজদীতে দুই বেসরকারি হাসপাতালে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা
প্রিন্ট নিউজ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর মাইজদীতে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অনুমোদনহীন শয্যাগুলো তালাবদ্ধ করে বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) পরিচালিত এ অভিযানে নিউ শমরিতা হাসপাতাল ও মেঘনা হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। অভিযানে দেখা যায়, হাসপাতাল দুটির লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি। এছাড়া পর্যাপ্ত জনবল না থাকা, পরিচ্ছন্নতার ঘাটতি এবং স্বাস্থ্যসেবা পরিচালনায় বিভিন্ন বিধি লঙ্ঘনের অভিযোগও পাওয়া যায়।
এসব অনিয়মের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাসপাতাল দুটিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনুমোদনের বাইরে পরিচালিত শয্যাগুলো তালাবদ্ধ করে বন্ধ করে দেওয়া হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এবং রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত সব অনিয়ম সংশোধন করে আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭