বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত ১

ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত ১
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর রৌশন ফকির মাজার সংলগ্ন এলাকায় ট্রাক্টর ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।

১ জুলাই বুধবার সকালে ১০টা এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলনাইয়া-পরশুরাম সড়ক রৌশন ফকির মাজার সংলগ্নে আমজাদ হাট গামী সিএনজি ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ হয়, সংঘর্ষের পর সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়, এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়।

নিহতের বাড়ি ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে ইসলামিয়া বাজার সাথে বলে জানা গিয়েছে, তবে তাৎক্ষণিক ভাবে আরো আহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে, দুর্ঘটনার সঠিক কারণ এবং আহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এই দুর্ঘটনা ঘটনায় আমজাদ হাট ইউনিয়ন দক্ষিণ ধর্মপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭