দিনে-দুপুরে ঘরের তালা ভেঙে ডাকাতি, নন্দলালপুরে চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ নন্দলালপুর এলাকায় দিনে-দুপুরে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১ জুলাই) বেলা আনুমানিক ১টার দিকে ৮নং ওয়ার্ডের দক্ষিণ মহল্লার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু ও রানা নামের দুই চিহ্নিত ডাকাত সদস্য দিনের আলোতেই ওই বাড়ির ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যে তারা ঘরে থাকা নগদ ৭০ হাজার টাকা এবং আনুমানিক এক ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুটে নেয়। মালামাল নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় তারা।
এলাকাবাসীর বক্তব্য:
"দিনের আলোতে এমন ঘটনা ভাবা যায় না। আমরা এখন নিজেদের ঘরেও নিরাপদ বোধ করছি না। প্রশাসন যেন দ্রুত এই দুই ডাকাতকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে।"
এই ঘটনার পর থেকে পুরো নন্দলালপুর এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর প্রক্রিয়া চলছে।









