বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

আমজাদ হাটে ডাকাতের হাতে গৃহবধূ হত্যা এলাকায় চাঞ্চল্য

আমজাদ হাটে ডাকাতের হাতে গৃহবধূ হত্যা এলাকায় চাঞ্চল্য
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন দক্ষিণ তালবাড়িয়া এলাকায় ১ গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে, নিহত কাজল কুয়েত প্রবাসী নুরুল আমিন এর স্ত্রী এবং ইসমাইল মাস্টার এর ভাইয়ের পুত্রবধূ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ জুন শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের চাল কেটে ঘরে প্রবেশ করে কাজলকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, ঘটনার সময় তিনি তার সন্তানদের নিয়ে বাসায় একাই অবস্থান করছিলেন।

হত্যার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গিয়েছে।

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমেছে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, নিহত কাজল ৩ সন্তানের জননী বলে জানা গিয়েছে।

ঘটনার প্রকৃত কারণ ও কারা জড়িত, তা জানতে পুলিশ তদন্ত করছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭