বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ব্রাহ্মণপাড়ায় গোয়াল ঘর থেকে গাঁজা উদ্বার গ্রেফতার-২

ব্রাহ্মণপাড়ায় গোয়াল ঘর থেকে গাঁজা উদ্বার গ্রেফতার-২
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা শশীদল ইউনিয়নের মানরা পশ্চিমপাড়া-গাঙ্গপাড় এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

২৬ জুন শুক্রবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানরা পশ্চিমপাড়া-গাঙ্গপাড় এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা আসামীরা হলেন:- মো. বাবুল ওরফে বাবু (২৫), পিতা: আব্দুল কুদ্দুছ এবং মো. আল-আমিন (৩৮), পিতা: মৃত আব্দুস সাত্তার, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বড় উত্তমপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৪টা ১৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক "এস.আই" ডিএমএ মজিদের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের মানরা পশ্চিমপাড়া-গাঙ্গপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আবু জাহানের বসতবাড়ির পরিত্যক্ত গোয়াল ঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

২৭ জুন শনিবার দুপুরে তাদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭