সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

চট্টগ্রামের মীরসরাইয়ে অবৈধ ক্ষমতার প্রভাব খাটিয়ে খাল থেকে বালু উত্তোলনের ফলে হুমকি স্বরূপ রাস্তা ও ঘর-বাড়ি

চট্টগ্রামের মীরসরাইয়ে অবৈধ ক্ষমতার প্রভাব খাটিয়ে খাল থেকে বালু উত্তোলনের ফলে হুমকি স্বরূপ রাস্তা ও ঘর-বাড়ি
প্রিন্ট নিউজ

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রাম ও মেহেদীনগর এলাকায় স্থানীয় প্রভাব বিস্তার কারী একটি চক্র অবৈধভাবে হিঙ্গুলী খাল থেকে দীর্ঘ দিন যাবত বালু উত্তোলন করে চুটিয়ে ব্যবসা করে রাতারাতি মোটা অঙ্কের টাকার মালিক বনে যাচ্ছে।
নির্বিচারে বালু উত্তোলনের কারণে ওই এলাকার মানুষ, রাস্তা এবং ঘর-বাড়ি হুমকির মধ্যে পড়ে রয়েছে।
স্থানীয় জনসাধারণ জানায়, মেহেদীনগর ফরেস্ট অফিসের পাশেই খালের বুক চিরে তোলা হচ্ছে বালু। এতে করে ফসলি জমি যেমনি বিলীন হয়ে যাওয়ার পথে, ঠিক তেমনি ভাঙনের হুমকিতে রয়েছে স্থানীয় মসজিদ এবং সাধারণ মানুষের একমাত্র চলাচলের রাস্তা। এমন কি কয়েকটি ঘর-বাড়ি ও হুমকির মধ্যে রয়েছে।
স্থানীয় অধিবাসীদের অভিযোগ- বালু উত্তোলনের কারণে মাটির গভীরতা কমে যাওয়ায় আগামী বর্ষা মৌসুমের আগেই বড় ধরনের ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে।
এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ কল্পে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।
তা না করলে যে কোনো মুহুর্ত্বে ফরেস্ট অফিস সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো খালের গর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭