বাতিসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএম সেলিমের মৃত্যুতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের শোক প্রকাশ
কুমিল্লার প্রতিনিধি : মাছুম
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএম সেলিম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকায় নেওয়ার পথে ইন্তেকাল করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, জিএম সেলিমের মৃত্যুতে আমরা একজন সহকর্মীকে হারালাম। তাঁর এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।
এদিকে, মরহুমের মৃত্যুতে
গভীর শোক প্রকাশ করেছেন সাবেক যুবদল সাধারণ সম্পাদক মো. নাজমুল হক।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।