সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

কক্সবাজারের কুতুবদিয়া-পেকুয়ায় নৌরুটে শুভ উদ্বোধন হলো দীর্ঘ প্রতীক্ষিত সী-ট্রাক সেবা

কক্সবাজারের কুতুবদিয়া-পেকুয়ায় নৌরুটে শুভ উদ্বোধন হলো দীর্ঘ প্রতীক্ষিত সী-ট্রাক সেবা
প্রিন্ট নিউজ

আনছারুল করিম কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:

কুতুবদিয়া- পেকুয়ায় নৌরুটে শুভ উদ্বোধন হলো স্বাধীনতার ৫৬ বছর পর দীর্ঘ প্রতীক্ষিত সী-ট্রাক সেবার।
আজ (২৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে কুতুবদিয়া-মগনামা নৌরোডে চালু হলো এস টি ভাষা শহীদ জব্বার নামের অত্যাধুনিক সী-ট্রাক।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব:ড. এম শাখাওয়াত হোসেন।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ জয়নাল আবেদীন, কক্সবাজার জেলা প্রশাসক এম এ মান্নান, অতিরিক্ত নাজিম উদ্দিন সহ আরো অনেক সরকারি বেসরকারি কর্মকর্তা বৃন্দ।
উদ্বোধনের পর দুপুর ১.০০ টায় সী-ট্রাকটি মগনামা জেটিঘাট থেকে যাত্রা শুরু করে এবং দুপুর ১.৩০ টার দিকে কুতুবদিয়ায় বড়ঘোপ জেটিতে নোঙ্গর করে ।এ সময় নতুন সী- ট্রাকটি দেখতে জেটিতে অসংখ্য মানুষ ভিড় করেন।
অনুষ্ঠানে নৌউপদেষ্টা বলেন, কুতুবদিয়া- পেকুয়া ও কক্সবাজার -মহেশখালী নৌপথে আধুনিক সী-ট্রাক চালুর মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের যাতায়াতের নতুন দিক উন্মোচিত হয়েছে।
এতে যাতায়াতের সময় কমবে এবং নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের নিশ্চয়তা পাওয়া যাবে। তিনি আরো বলেন, সরকার উপকূলীয় অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
জনাব সাখাওয়াত হোসেন আরো বলেন, এই সেবা চালুর ফলে ব্যবসা-বাণিজ্য পর্যটন এবং জরুরী সেবা কার্যক্রম আরো গতিশীল হবে ভবিষ্যতে এ ধরনের আধুনিক নৌযানের সংখ্যা আরো বাড়ানো হবে।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা জানান, যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সী-ট্রাক পরিচালনা করা হবে।।
ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড.জয়নাল আবেদীন জানান, আজকে কুতুবদিয়া বাসীর দৈর্ঘ্য দিনের দাবি পূরণ হতে যাচ্ছে এবং আমি এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে গর্ববোধ মনে করছি । কুতুবদিয়া বাসীর প্রত্যাশা ,আগামীতে ফেরিঘাট- ফেরি সার্ভিস এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের মধ্যে দিয়ে কুতুবদিয়া বাসীর দৈর্ঘ্য দিনের মনোবাসনা পূরন হবে।
উল্লেখ্য যে, কুতুবদিয়ার বাসীর দৈর্ঘ্য দিনের দাবি ছিল টেকসই বেড়িবাঁধ,ফেরি সার্ভিস চালু , লবণের ন্যায্য মূল্য নিশ্চিত ইত্যাদি।
এই দাবিতে কুতুবদিয়া -মহেষখালীর জামায়েত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড.এ এইচ এম হামিদুর রহমান আজাদ ,ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি জয়নাল আবেদীন, বডঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আ ন ম শহীদ উদ্দিন ছোটন, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ সহ অনেকে বিভিন্ন সরকারের মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন বলে জানিয়েছেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭