শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

বগুড়া শাজাহানপুরে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা রহস্য উৎঘাটন ইজিবাইক ও হত্যার আলামত উদ্ধার

বগুড়া শাজাহানপুরে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা রহস্য উৎঘাটন ইজিবাইক ও হত্যার আলামত উদ্ধার
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

বগুড়া জেলার শাজাহানপুর থানার চাঞ্চল্যকর ইজিবাইক চালক মোফাজ্জল হোসেন (৫২) হত্যা মামলার রহস্য উৎঘাটন করেছে পুলিশ। ছিনতাইকৃত ইজিবাইক সহ মোট ৫টি অটো, হত্যায় ব্যবহৃত অত্যাধুনিক বার্মিজ চাকু, রশি, ও রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র জানা যায় শাজাহানপুর থানার মামলা নং-০৩, তারিখ ০৫/১১/২০২৫ , ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি।
বাদী: মোছাঃ মাবিয়া সুলতানা (৩৬), স্বামী:- মৃত মোফাজ্জল হোসেন, গ্রাম:- খলিশাকান্দি, ০৭ নং খোট্টপাড়া ইউনিয়ন, শাজাহানপুর, বগুড়া।

তদন্তকারী কর্মকর্তা, এসআই (নিঃ) মোঃ ময়নুল ইসলাম, কৈগাড়ী পুলিশ ফাঁড়ি, শাজাহানপুর থানা, বগুড়া।
নেতৃত্বদানকারী কর্মকর্তা: মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া।
ঘটনার বিবরণ

গত ৪ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ইজিবাইক চালক মোফাজ্জল হোসেন ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকাল ৯টার দিকে শাজাহানপুর থানাধীন সুলতানগঞ্জ হাইস্কুলের পেছনে তুতবাগানের প্রাচীর সংলগ্ন স্থানে এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

পরে নিহতের স্বজনরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

গ্রেফতার ও উদ্ধার অভিযান, বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, পিপিএম-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও শাজাহানপুর থানা যৌথভাবে অভিযান পরিচালনা করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের লুন্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা বিক্রেতা ও ক্রেতার সূত্র ধরে মূল আসামিদের সন্ধান দেয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলো:-
১️. মোঃ সজিব ওরফে ছোট সজিব (১৯), পিতা:- মোঃ ফিরোজুর রহমান টিটু
২️. মোঃ সজিব ওরফে বড় সজিব (২১), পিতা:- মোঃ মাসসুল হক মণ্ডল দুজনেই জয়শিং পশ্চিমপাড়া, ধুনট, বগুড়ার বাসিন্দা।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, নিহতের ছিনতাইকৃত ইজিবাইক সহ মোট ৫টি অটো, ১টি সুইজ গিয়ার বার্মিজ চাকু, ২টি রশি লম্বা ৪ হাত করে, ১টি রক্তমাখা থ্রি-কোয়ার্টার প্যান্ট, ১৫টি ব্যাটারি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে মোফাজ্জল হোসেনকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন।

ধৃত আসামিরা ও সাক্ষী মোঃ সোহেল রানা (২২) আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দি দেবে বলে আশা করা হচ্ছে।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সফল হওয়ায় শাজাহানপুর থানা ও গোয়েন্দা পুলিশের তৎপরতাকে জেলা পুলিশ প্রশংসা জানিয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭