ছু’রি’কা’ঘাতে আওয়ামী লীগ নেতা খু’ন
সিলেট প্রতিনিধি:
সিলেটে ছু’রিকা’ঘাতে নিজ বাসার ছাদে খু’ন হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের এক নেতা। শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এই হ’ত্যা’কা’ণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নি’হত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে উঠেন আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত ম’র’দেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ গিয়ে লা’শ উ’দ্ধা’র করে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে আবদুর রাজ্জাককে খু’ন করা হয়েছে। তার শরীরের
বিভিন্ন অংশে ‘ছুরি’কা’ঘাতের চিহ্ন রয়েছে। ‘ছু’রি’কা’ঘাতে বুকে, তলপেটে, লি’ঙ্গ কাটা পড়েছে।
হ’ত্যা’কা’ণ্ডের র’হস্য’ উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।