মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

গাজীপুরে বিএনপি নেতা পিতা-পূত্রকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা

গাজীপুরে বিএনপি নেতা পিতা-পূত্রকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা
প্রিন্ট নিউজ

স্টাফ রিপোর্টার:

এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই বিএনপি নেতা গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশি ও মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজের ভাই।

বৃহষ্পতিবার মহানগরীর বাসন থানাধীন নাওজোর এলাকার বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মহানগরীর বাসন থানাধীন নাওজোর এলাকার মৃত-হাজী সিরাজুল ইসলামের ছেলে মোঃ তসলিম সিরাজ (৫৪) এবং তার ছেলে মোঃ মুশফিক (২৭)।

জিএমপি’র বাসন থানা’র ওসি মো. শাহিন খান জানান, বৃহষ্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে মোঃ তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মোঃ মুশফিককে (২৭) আটক করে থানায় সোপর্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৭টি ছোরা, ১০টি চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৬টি রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসিসহ নানা অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত তসলিম সিরাজ গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশি ও মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজের ভাই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭