নান্দিনা মডার্ন ডায়াগনস্টিক সামনে থেকে অপহরণ হওয়া নারীকে জীবিত উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ
মোঃ মোশারফ হোসেন সরকার
জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার নান্দিনা থেকে অপহৃত নারী মোছাঃ বন্যা খাতুন (২৬) কে উদ্ধার করতে সক্ষম হয়েছে জামালপুর সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় সদর উপজেলার মানিকের চর মোল্লাবাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি সন্ধ্যা ৭ টার দিকে জামালপুর সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব নিশ্চিত করেছেন।
অনুসন্ধানে জানা যায়, বৃহস্পতিবার ( ৩০ আগস্ট) সকাল দশটার দিকে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারের মানহা তালুকদার ডায়াগনস্টিক সেন্টারের নারী কর্মী মোছাঃ বন্যা খাতুন (২৬) কে হাসপাতাল রোড থেকে ঢাকা মেট্রো চ-১৫ ৯৭ ৭৬ হাইয়েস মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের ঘটনাটির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং তা ভাইরাল হয়। পরে নান্দিনা বড় মসজিদ রোড এলাকার মৃত ছাদ্দাম হোসেন এর ছেলে মোঃ চাঁন মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পরেই সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব এর নেতৃত্বে এসআই মোঃ মুস্তাফিজুর রহমান, এএসআই মোঃ আল নোমান, পুলিশ সদস্য মোঃ কবির হোসেন, নারী কনস্টেবল ঝুমা রানী, আবুল হোসেন এবং বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যবৃন্দ যৌথভাবে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মানিকের চর মোল্লাবাড়ি এলাকা হতে বন্যাকে জীবিত উদ্ধার করা হয়। দক্ষ তৎপরতায় অপহরণে*র প্রায় নয় ঘণ্টার মধ্যে জী বিত উদ্ধারে পুলিশ বাহিনীকে সাধুবাদ জানিয়েছে বন্যার পরিবার ও এলাকাসীরা ।
এদিকে জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেন,জামালপুর জেলা পুলিশ সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব এবং তার টিম যে দক্ষতা ও দ্রুততায় ভিকটিমকে উদ্ধার করেছেন, তা আমাদের পেশাদারিত্বের উজ্জ্বল উদাহরণ। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জামালপুর জেলা পুলিশের এই ধারা অব্যাহত থাকবে।জেলা পুলিশ জামালপুর নিরাপদ সমাজ গঠনে জনগণের পাশে আছে সারাক্ষণ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।