নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন নোয়াখালীতে
নোয়াখালী প্রতিনিধি:
“থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা, বাংলাদেশ পুলিশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, সম্মানিত পুলিশ সুপার, নোয়াখালী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মনজুর রহমান, বিপিএম, পিপিএম (বার), কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালী।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনগণের প্রতি আস্থা বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন বলে জানা গেছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।