নোয়াখালীতে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি:
আজ মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) বাংলাদেশ পুলিশের জনাব মোঃ আহসান হাবীব পলাশ। তিনি নোয়াখালী জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন, তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় অপরাধ দমন, সার্বিক কার্যক্রম মূল্যায়ন ও বিশেষ কর্মদক্ষতার ভিত্তিতে ২৪ জন অফিসার ও ফোর্সকে সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে উপস্থিত সকলকে উৎসাহিত করেন।
অনুষ্ঠানের পর ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ পুলিশ লাইন্সে আরআই জনাব মোঃ সরওয়ার আলমকে বদলি জনিত বিদায় এবং পুলিশ পরিদর্শক (সশস্ত্র) জনাব মোঃ আবুল বাশারকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন।
বিশেষ কল্যাণ সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।
সভা শেষে প্রধান অতিথি পুলিশ লাইন্স প্রাঙ্গণে বিভিন্ন ফুলের চারা রোপণ করেন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।