বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরালেন নোয়াখালীর পুলিশ সুপার
নোয়াখালী প্রতিনিধি:
আজ বেলা ৪টা সময় নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দুইজন পুলিশ সদস্যকে বিভাগীয় পদোন্নতির পর র্যাংক ব্যাজ পরিয়ে সম্মানিত করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজন অনুসারে নোয়াখালী জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য শূন্য পদের বিপরীতে এএসআই (নিরস্ত্র) রুনা আক্তার পদোন্নতি পেয়ে এসআই (নিরস্ত্র) এবং এএসআই (সশস্ত্র) মোঃ আরিফুল ইসলাম পদোন্নতি পেয়ে এসআই (সশস্ত্র) পদে উন্নীত হন।

র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক নবপদোন্নত পুলিশ সদস্যদের দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নোয়াখালী এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।