ফেনী ফুলগাজীতে ইয়াবাসহ দুই যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
ফখরুল আলম সাজু:
ফেনী জেলা ফুলগাজীতে বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ফুলগাজী থানা পুলিশ, পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
সূত্র জানায়, ২৫ অক্টোবর শনিবার রাতে পুলিশ পরিদর্শক মোঃ নুরুল ইসলাম, এসআই কাজী মোঃ জাহাঙ্গীর আলম সহ পুলিশ সদস্যরা সদর ইউনিয়নের উত্তর নিলক্ষী ভূঁইয়ার বাড়ির রাস্তার মুখে ব্রিজের উপর অভিযান পরিচালনা করে তাদের দুই জনকে আটক করেন।
অভিযানে সাইফুল ইসলাম (২২) ও মিনার হোসেন (২৬) নামে দুইজনকে আটক করা হয়, এসময় সাইফুল ইসলামের কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মিনার হোসেনের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে ফুলগাজী উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতারের উপস্থিতিতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়, আদালত সাইফুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মিনার হোসেনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান সাংবাদিকদেরকে জানান, সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।