মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

রেলওয়ে প্রকল্পের লোহা চুরির মহোৎসব ছাত্রদল সভাপতির!

রেলওয়ে প্রকল্পের লোহা চুরির মহোৎসব ছাত্রদল সভাপতির!
প্রিন্ট নিউজ

বিশেষ প্রতিবেদক, ঢাকা:

দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত নির্মাণাধীন রেললাইন প্রকল্পের মূল্যবান সরকারি সরঞ্জাম চুরির মহোৎসব চলছে। গত এক বছরে প্রায় ৮০ কোটি টাকার মালামাল পাচারের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, এই বিশাল চুরির চক্রের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা।

অভিযোগ উঠেছে, পাভেল মোল্লার সঙ্গে বিএনপি ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য এবং চায়না প্রকল্পের নিরাপত্তাকর্মীদের যোগসাজশে কেরানীগঞ্জের সাইট অফিস থেকে নিয়মিতভাবে লোহা চুরি চলছে। গত এক বছরে তার নেতৃত্বে ৭০ থেকে ৮০ কোটি টাকার সরকারি সম্পদ চোরাই পথে বিক্রি করা হয়েছে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

চুরির নেতৃত্বে ছাত্রদল সভাপতি

রেললাইন সংযোগের কাজ গত বছরের ৫ আগস্ট থেকে বন্ধ থাকার সুযোগে প্রকল্প এলাকার বিশাল অংশে পড়ে থাকা মূল্যবান লোহা চুরি হচ্ছে। কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের কাজীরগাঁও এলাকায় সিআরইসির অফিস সংলগ্ন এলাকাটিই চুরির কেন্দ্রবিন্দু।

এলাকাবাসীর তথ্যমতে, পাভেল মোল্লার নেতৃত্বে রাতের আঁধারে প্রতিদিন ৩০-৪০ জন শ্রমিক গ্যাসের মাধ্যমে লোহা কেটে টুকরা করে জমা করে। এরপর প্রতিদিন তিন থেকে পাঁচ ট্রাকভর্তি লোহা চুরি হয়ে যাচ্ছে। প্রতিদিনের এই লোহাভর্তি ট্রাক দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের ‘নীরব সমর্থনে’ পোস্তগোলার এনএস ট্রেডার্সে পাঠানো হয়। চুরির মূল দায়িত্বে লিটন ও সজীব নামের দুইজন থাকলেও, এর নিয়ন্ত্রক হিসেবে নাম এসেছে পাভেল মোল্লার।

লোহা ক্রেতা নয়ন শেখের তথ্যানুযায়ী, প্রতিদিন গড়ে তিন ট্রাক লোহা বিক্রি হওয়ায় মাসে প্রায় ছয়-সাত কোটি টাকার লোহা পাচার হচ্ছে। এভাবে গত এক বছরে এই চক্র ৭০-৮০ কোটি টাকার সরকারি সম্পদ চুরি করেছে।

বিএনপি নেতাদের অর্থ ভাগ

চুরি হওয়া লোহা বিক্রির অর্থ থেকে একটি বড় অংশ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের পকেটে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, পাভেল মোল্লার নেতৃত্বে থানা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল, যুবদলের সাংগঠনিক সম্পাদক অয়ন ইসলাম রনি, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকির দেওয়ান, থানা শ্রমিক দলের নেতা সোবাহান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম, থানা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি উজ্জ্বল মোল্লাসহ প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী এই চুরির টাকার ভাগ পান।

প্রকল্পটির বর্তমান সিকিউরিটি ইনচার্জ নাজমুল হুদা খান এই চুরির সঙ্গে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ২৫-৩০ জন নেতাকর্মীর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ-প্রশাসনকেও ম্যানেজ করেন পাভেল

দক্ষিণ কেরানীগঞ্জের প্রভাবশালী এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তিনি চুরি হওয়া লোহাভর্তি গাড়ি আটক করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেক সিনিয়র নেতা তাকে ফোন করেন। তার দাবি, পাভেল মোল্লার মাধ্যমেই দলের সিনিয়র নেতাদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যও এই চুরির টাকার ভাগ পান এবং তাদের ম্যানেজ করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ আখতার হোসেন তার থানার কোনো পুলিশ সদস্যের এই চোরচক্রের নিরাপত্তা দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও চুরির ঘটনা নিয়মিত হচ্ছে বলে স্বীকার করেন। তিনি জানান, কখনো কখনো দিনে ১০-১২ ট্রাক পর্যন্ত লোহা বের হয় বলে তিনি তথ্য পান।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭