মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

রাঙ্গামাটি,খাগড়াছড়ি এবং কক্সবাজার ঘুরতে গিয়ে ফেরার পথে ইয়াবার চালানসহ গ্রেপ্তার হয়েছে এক দম্পতি

রাঙ্গামাটি,খাগড়াছড়ি এবং কক্সবাজার ঘুরতে গিয়ে ফেরার পথে ইয়াবার চালানসহ গ্রেপ্তার হয়েছে এক দম্পতি
প্রিন্ট নিউজ

মশিউর রহমান
জামালপুর প্রতিনিধি:

২২ হাজার ইয়াবাসহ ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানার পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে। আনন্দ ভ্রমণ শেষে জামালপুর শহরে ওই দম্পতিকে বহনকারী বাসে অভিযান চালায় পুলিশের একটি দল।
পুরো বাস তল্লাশি করে মতিন শাহিদা দম্পতির ব্যাগে ইয়াবার ১১০টি প্যাকেট খুঁজে পায় পুলিশ।
প্রতি প্যাকেটে ২০০ পিস ইয়াবা ছিল বলে জানান পুলিশ।
এ নিয়ে বিকালে জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১৮ অক্টোবর জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকা থেকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজার আনন্দ ভ্রমণে যায় কিছু মানুষ।
গতরাতে তারা জামালপুর ফিরে আসে।
গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাস আটক করে তল্লাশি চালায়।
এসময় মতিন শাহিদা দম্পতির সঙ্গে থাকা ব্যাগ থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, এর আগেও তাদের নামে দুটি করে মাদক মামলা রয়েছে।
জানা গেছে, ওই দম্পতির বাড়ি জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকার ব্রহ্মপুত্র নদীর ওপাড়ে ডিগ্রির চর এলাকায়।
সোহেল মাহমুদ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনার কথা স্বীকার করেছে।এর পিছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, ওসি নাজমুস সাকিব সহ একাধিক পুলিশ কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭