মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

সেনবাগে কিশোর গ্যাং বিরোধী অভিযান: দেশীয় অস্ত্রসহ দুইজন আটক

সেনবাগে কিশোর গ্যাং বিরোধী অভিযান: দেশীয় অস্ত্রসহ দুইজন আটক
প্রিন্ট নিউজ

মাসুদ তাহের, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ থানার পুলিশ কিশোর গ্যাং দমনে সফল অভিযান পরিচালনা করেছে।গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যার দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট এলাকায় কয়েকজন কিশোর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় জনগণ বিষয়টি বুঝতে পেরে দ্রুত পুলিশে খবর দিলে,সেনবাগ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজন কিশোরকে আটক করতে সক্ষম হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে এই ঘটনায় সেনবাগ থানায় মামলা নং-০৩, তারিখ: ০৮/১০/২০২৫ খ্রিঃ ধারা ১৯(এ), দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন,১️ মোঃ শাহাদাত হোসেন (১৮), পিতা:মোঃ সাইফুল, মাতা:নাসরীন আক্তার,২️ মোঃ বাবলু (২০), পিতা:মৃত আবুল কাশেম,মাতা:শেফালী বেগম
উভয়ের বাড়ি পশ্চিম লালপুর (দই বেপারী বাড়ি), ৬নং কাবিলপুর ইউনিয়ন,থানা-সেনবাগ,জেলা-নোয়াখালী।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

পুলিশ জানায়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে ছিল। পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরিয়ে এনেছে।

এলাকাবাসী জানান, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সাহসী ও দ্রুত পদক্ষেপের কারণে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। তাঁরা ওসি মিজানুর রহমানের প্রশংসা করে বলেন,“তাঁর নেতৃত্বে পুলিশের তৎপরতায় এলাকায় অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি নিশ্চিন্ত।”

এই সফল অভিযানের জন্য এলাকাবাসী সেনবাগ থানার ওসি মিজানুর রহমান ও তাঁর নেতৃত্বাধীন পুরো পুলিশ টিমকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭