মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

চট্টগ্রামে এখন টিভির রিপোর্টারের ওপর হামলা ফেনীতে মানববন্ধন

চট্টগ্রামে এখন টিভির রিপোর্টারের ওপর হামলা ফেনীতে মানববন্ধন
প্রিন্ট নিউজ

ফেনী প্রতিনিধি:

চট্টগ্রামের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজের ওপর ন্যাক্কারজনক হা-মলার তীব্র নিন্দা ও প্র-তিবাদ জানিয়ে ফেনীতে মানববন্ধন কর্মসূচি করেছে কর্মরত সাংবাদিকরা।

রবিবার দুপুরে জেলা প্রশাসন, জজকোর্ট ও আদালতের সামনে প্রতিবাদ কর্মসূচিতে দাড়ান জেলার টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা।

জেলার প্রবীণ সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূইঁয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাংবাদিক এনএন জীবন, আতিয়ার সজল, আরিফুর রহমান, শেখ আবদুল হান্নান ও নাজমুল হক শামীম প্রমূখ।

এসময় ফেনীর কর্মরত সাংবাদিকরা দাবী তোলেন দ্রুত সময়ে এ ন্যা-ক্কারজনক হা-মলায় জড়িত স-ন্ত্রাসীদের দ্রুত সময়ে গ্রে-ফতার করতে হবে। সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে দ্রুত প্রদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে সঞ্চালনায় ছিলেন এখন টিভির ফেনীর রিপোর্টার সোলায়মান ডালিম।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭