চুরির ২৮ দিন পর সাংবাদিকের মোটরসাইকেল উদ্ধার; প্রশংসায় ভাসছেন এসআই মোঃ মোহিবুল্ল্যাহ।
মোঃ মোশারফ হোসেন সরকার:
জামালপুর শহরে ভাড়া বাসা থেকে চুরির ২৮ দিন পর সাংবাদিক শোভনের মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক শোভনের মোটরসাইকেলটি হস্তান্তর করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, মহোদয়।
এর আগে গত ২ সেপ্টেম্বর শহরের সর্দারপাড়া এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি হয়। এই ঘটনায় বাদী হয়ে অজ্ঞাতনামাদের নামে জামালপুর থানায় একটি অভিযোগ দেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক সাইমুম সাব্বির শোভন।
জামালপুর থানার সাব-ইন্সপেক্টর মোহেবুল্লাহ সরকার বলেন-‘চুরির পর থেকেই পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও ওসি স্যারের নির্দেশনায় কাজ শুরু করি। বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে শহরতলীর কম্পপুর এলাকায় একটিপ পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন- ‘শুধু এই মোটরসাইকেল নয়, জামালপুরে চুরি হওয়া সব যানবাহন একে একে উদ্ধার করা হবে। চুরি, ছিনতাই, কিশোর গ্যাং ও অপরাধ দমনে জেলা পুলিশের কয়েকটি বিশেষ টিম কাজ করছে।’
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।