কুতুবদিয়ার লবণ চাষীরা আমদানি বন্ধে খুশি হলেও লবণের দাম নিয়ে হতাশ:

আনছারুল করিম কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:

কুতুবদিয়া সহ চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের মানুষ ঐতিহ্যগতভাবে বহু কাল থেকে লবণ উৎপাদন করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে আসছে।
বাংলাদেশের প্রতিবছর ২৮ থেকে ৩০ লক্ষ মেট্রিক টন লবণ উৎপাদন হয় যা দেশের চাহিদা অনেকাংশে পূরণ হয়।
সম্প্রতি বর্তমান সরকার ১ লক্ষ মেট্রিক টন অপরিশোধিত লবণ আমদানির অনুমোদন দেওয়া দেশের ১০ থেকে ১২ লক্ষ লবণ চাষীদের মাঝে চরম হতাশা পরিলক্ষিত হচ্ছে যা লবণ শিল্পের জন্য অত্যন্ত দু:খ জনক।
কুতুবদিয়ায় চাষিরা ন্যায্য মূল্য না পাওয়াই বিগত বছরের লবণ এখনো বিক্রয় করতে পারে নাই।
বর্তমান সরকার নতুন করে লবণ আমদানির অনুমতি দেওয়া কুতুবদিয়া তথা লবণ শিল্পের সাথে অবজ্ঞা করা হয়েছে। যা লবণ চাষিরা লবণ উৎপাদনে নিরুৎসাহিত হবে।
দেশের এই সম্ভাবনাময় শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন লবণ চাষিরা।
সম্প্রতি সরকার ১ লক্ষ মেট্রিক টন লবণ আমদানি সিদ্ধান্ত স্থগিত করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন লবণ উৎপাদন মালিক সমিতি।
কুতুবদিয়ার এক লবণ চাষী আব্দুল মালেক জানান, শুধু লবণ আমদানি বন্ধ করলে হবে না লবণের ন্যায্য মূল্যেও নিশ্চিত করতে হবে।
দুঃখজনক হলেও সত্য যে কুতুবদিয়ায় প্রচুর পরিমাণ লবণ উৎপাদন হলেও চাষিরা এখনো ন্যায্য মূল্য থেকে বঞ্চিত।
উল্লেখ্য যে, লবণ আমদানি বন্ধ ও লবণের ন্যায্য মূল্যের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা , স্থানীয় চেয়ারম্যান ,সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী , সাধারণ মানুষ, লবণ চাষিরা বিভিন্ন ধরনের আন্দোলন,মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ সহ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করে আসছে।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন