মীরসরাইয়ে মাটির নিচ দিয়ে যাওয়া ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনের ওপর ঘর তুলে পাইপ ছিদ্র করে তেল চুরি
এভ, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন হাদিফকিরহাট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কাজিপাড়া এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর তেল পরিবহন পাইপলাইন এর ওপরে ঘর তুলে তাতে বসবাস করার ফাঁকে পাইপ ছিদ্র করে সেখান থেকে তেল চুরি করে তা বিক্রি করে আসছিলো একটি চক্র। কিন্তু, ওই চক্র বাইরে যাওয়ার সময় প্রতিদিনের মতো তা বন্ধ করে যেতে ভুলে যাওয়ার কারণে হঠাৎ ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালের দিকে ছিদ্র খোলা উক্ত পাইপ থেকে তেল বের হয়ে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকলে এলাকাবাসীর নজরে আসে। আর তা এলাকার লোকজন মীরসরাই ফায়ার সার্ভিস ও পুলিশকে বিষয়টি অবহিত করেন। ফায়ার সার্ভিস কর্মী এবং পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাইপলাইনের ছিদ্র বন্ধ করে তা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
স্থানীয় অধিবাসীরা জানান, প্রায় এক মাস আগে ঘটনাস্থল হাদির ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিপিসির তেল পাইপলাইনের ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করেন একটি মহল বিশেষ। পরবর্তীতে সুযোগ বুঝে ওই চক্র পাইপলাইন ফুটো করে অবৈধভাবে তেল চুরি করে তা চুপিসারে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে আসছিলেন ।
সূত্র জানায়, ওই চক্রের প্রধান হোতা ওই ঘরের নির্মাতার সাথে যোগসাজশে তেল চুরি অত:পর বিক্রি করার জন্য ওই ঘরে ভাড়াটে হিসেবে বসবাস করে যাচ্ছিলো। সে এমনিতে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে চাকরি করে। এবং লোক দেখানো ফন্দি মোতাবেক ওই ঘরটি ভাড়া নিয়ে থাকতে ছিলো।
ঘটনার ওপর পুলিশ হস্তক্ষেপ করলে ও উক্ত ব্যাক্তির পরিচয় এখনো জানাতে পারেনি।