ভ্রাম্যমাণ আদালতে দুই ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা

মাসুদ তাহের,জেলা প্রতিনিধি:

পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইটভাটাকে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার বিজবাগ এলাকার ইমারত ব্রিকস ও ফাতেমা ব্রিকস-এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা আরোপ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম।
অভিযানকালে দেখা যায়, সংশ্লিষ্ট ইটভাটাগুলো পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন যথাযথভাবে অনুসরণ না করে কার্যক্রম পরিচালনা করছিল। এতে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ অপরাধে ইমারত ব্রিকস ও ফাতেমা ব্রিকস-কে পৃথকভাবে জরিমানা করা হয়।
এ সময় ইউএনও মুহসিয়া তাবাসসুম বলেন, পরিবেশের ক্ষতি করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম চলতে দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
স্থানীয় প্রশাসনের এ উদ্যোগে সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেন এবং পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন