মীরসরাইয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ এর এপিএস হাসানের স্ত্রী গ্রেপ্তার
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : বিগত আওয়ামী লীগ সরকারের বিমান পর্যটন, গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর সাবেক এপিএস মোহাম্মদ হাসান এর স্ত্রী মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের পরিষদের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের আওয়ামী দলীয় সংরক্ষিত মহিলা মেম্বার সাজেদা আক্তারকে নিজ বাড়ি থেকে মীরসরাই থানা পুলিশ গতকাল গ্রেপ্তার করেছে।
তার বিরুদ্ধে তৎসময়ে যে ভাবে ক্ষমতার অপব্যবহার করে পরিবারের অন্যান্যজন সহ সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন সহ নানাবিধ: ভাবে হয়রানি এবং অত্যাচার-নির্যাতন করেছিলো ঠিক একই পন্থায় আওয়ামী লীগ সরকারের পতনের পর ও তার পূর্ব কর্ম বহাল রাখার অভিযোগ রয়েছে। বিশেষ করে সে তার শশুর ও তার পরিবারের বিভিন্ন জনকে নানাবিধ: ভাবে হয়রানি সহ বহিরাগত সন্ত্রাসী দিয়ে অত্যাচার-নির্যাতনের সু’নির্দিষ্ট অভিযোগ সত্যতা সাপেক্ষ পুলিশ তাকে গ্রেপ্তার করছে বলে থানা সূত্র জানায়।
উল্লেখ্য, সাবেক এমপি-মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর ওই সাবেক এপিএস মোহাম্মদ হাসান আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছে।