রাস্ট্রের কল্যাণে ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নেই : মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধিঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন,আল্লামা শাহ আহমদ শফি (রহ:) এর নেতৃত্বে হেফাজতে ইসলাম গঠিত হয়েছিল। রাস্ট্র এবং ইসলাম বিরোধী সকল কর্মকান্ড রুখে দেয়ার জন্যই হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা করা হয়েছিল। হেফাজতে ইসলাম বাংলার জমিনে রক্ত দিয়েছিল
হেফাজতে ইসলামেের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশে জালেমদের বিরুদ্ধে দেশের তৌহিদী জনতা যেভাবে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল জালেমরা এদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছিল। তিনি আরও বলেন,
হেফাজতে ইসলাম সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। কোন দলের এজেন্ডা বাস্তবায়ন এ সংগঠনে লক্ষ্য উদ্দেশ্য নয়। যেখানে বা যখনি ঈমান আকিদার উপর আঘাত আসবে হেফাজতে ইসলাম সেখানেই দাঁড়িয়ে যাবে। এসময় তিনি ছাত্রজনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতনে অর্জিত মজলুমানের বিজয় ও যথার্থ স্বাধীনতার চেতনাকে অর্থবহ করতে ইসলামী শক্তির সুসংহত ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।সেই সাথে তিনি ইসলামী রাষ্ট্রব্যবস্থার উপকারিতা সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির জন্য হেফাজতে ইসলামকে গঠনমূলক কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দেন।
ইসলামী ঐক্যের প্রয়োজন, শক্তিশালী নেতৃত্ব গঠনের সময় এসেছে। ইসলামী নেতৃত্বের হাতে ন্যায়বিচার, সততা এবং নৈতিকতা বজায় থাকলে দেশের সকল নাগরিকের জান-মাল নিরাপদ থাকবে।
তবে ইসলামের দুশমনরা ইসলাম প্রিয় মানুষের মধ্যে বিভ্রান্তি এবং বিভাজন সৃষ্টি করে ইসলামের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করবে। তাই এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। ইসলামী অনুশাসন এবং ঐক্য ধরে রাখলে জনগণ ইসলামী নেতৃত্ব গ্রহণ করবে এবং ইসলামী রাষ্ট্র কায়েম করা সহজ হবে।
সর্বোপরি, ঐক্য, আদর্শ এবং নৈতিকতার ওপর ভিত্তি করে ইসলামী নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে, যা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।
তিনি আজ বুধবার (২২ জানুয়ারী) রাতে
হেফাজতে ইসলাম বাংলাদেশ ছাগলনাইয়া উপজেলা শাখার পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক। বক্তব্য রাখেন, উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ার উল্লাহ ভূঁইয়া, সহ-সভাপতি মাওলানা মুফতি শোয়াইব, সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, সোনাগাজী উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, ছাগলনাইয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি অলি উল্লাহ, পৌর শাখার সভাপতি মাওলানা আতা উল্লাহ সিফাত, উপদেষ্মাটা ওলানা ইসমাঈল টুমচরী,
ছাগলনাইয়া উপজেলা ছাত্র প্রতিনিধি এমদাদ রেদোয়ান প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন যৌথভাবে সংগঠনের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী আবু বক্কর ও পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন।