ব্রাহ্মণবাড়িয়াতে মাদক কারবারি ইয়াবা সহ গ্রেফতার-৩
ফখরুল আলম সাজু
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা পাহাড়িয়াকান্দি ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এর অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
৫ আগস্ট বুধবার বাঞ্ছারামপুর থানা এলাকার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর পূর্বপাড়া গ্রামের ১টি উঠান থেকে মাদক কারবারিদের আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, স্থানীয় জয়কালীপুর গ্রামের তানভীর (১৯), তেজখালী ইউনিয়নের বিলপাড়া গ্রামের বাবু মিয়া (২১) এবং হিজলিয়াকান্দি এলাকার শুভ আহমেদ অন্তর (১৯)।
থানার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়, পরে উপস্থিত লোকজনের সামনে নিয়ম অনুযায়ী জব্দ তালিকাভুক্ত করা হয়।
এই ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে বলে বাঞ্ছারামপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।