মাদকবিরোধী সফল অভিযানে ডিবি পুলিশের স্বীকৃতি, পুরস্কার প্রদান

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী, ২ আগস্ট: মাদকের বিরুদ্ধে সফল বিশেষ অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করায় নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে।
রোববার (২ আগস্ট ২০২৬) নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন ডিবি পুলিশের এই অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ অফিসার ইনচার্জ (ওসি) জনাব কামরুল হাসান এবং অভিযানে অংশগ্রহণকারী ডিবি টিমের সদস্যদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সফল অভিযানের জন্য ডিবি টিমকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে নোয়াখালী জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ভবিষ্যতেও একই দৃঢ়তা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন