দক্ষিণ কেরানীগঞ্জে মিনারা ফিরোজ ইনফোটেকইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠানের যন্ত্রাংশ চুরির অভিযোগ DFN কোম্পানির বিরুদ্ধে
কেরানীগঞ্জ প্রতিনিধি
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠান মিনারা ফিরোজ ইনফোটেক সহ বিভিন্ন ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ডিভাইস চুরির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ২৭ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানায়, চুরির অভিযোগ করে সাধারণ ডায়েরি করেছেন,মিনারা ফিরোজ ইনফোটেক ইন্টারনেট কোম্পানির পক্ষ থেকে আনোয়ার হোসাইন। পরে সাংবাদিকদের কাছে আজ ২রা আগস্ট বিষয়টি
তুলে ধরেন।
সাধারণ ডাইরিতে উল্লেখ করা হয়, দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ এলাকায়
২৭ জুলাই ভোর ছয়টা পনেরো মিনিট থেকে ছয়টা চল্লিশ মিনিটের মধ্যে মিনারা ফিরোজ ইনফোটেক সহ অন্যান্য প্রতিষ্ঠানের বিভিন্ন ইন্টারনেট ডিভাইস ও নেটওয়ার্ক সরঞ্জাম খুলে নিয়ে যায় DFN ইন্টারনেট প্রতিষ্ঠানের কর্মচারী মাহমুদুল্লাহ ও আকাশ নামে দুই ব্যক্তি। এতে প্রায় ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয় সাধারণ ডায়রিতে।
সাধারণ ডাইরিতে আরো উল্লেখ করা হয়, ঘটনাটির তদন্তে সি সি টিভির ফুটেজ ঘেটে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান DFN এ কর্মরত টেকনিশিয়া
মাহমুদুল্লাহকে স্পষ্টভাবে দেখা গিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে DFN কোম্পানির স্বত্বাধিকারী ওসামা বিষয়টি নিয়ে জানায়, মাহমুদুল্লাহকে পাওয়া যাচ্ছে না । এ ঘটনায় একটি মীমাংসার ব্যবস্থা করা হয়েছিলো।
চুরির বিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানায় যোগাযোগ করা হলে জানা যায় বিষয়টি নিয়ে তদন্ত চলছে।