বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বাংলাদেশ

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

রাজধানীর ঢাকা বিভিন্ন এলাকায় রবিবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে পল্টন, মতিঝিল, কমলাপুর, গুলিস্তান, যাত্রাবাড়ী, মুগদা, রামপুরা, বনশ্রী, নতুন বাজার, মিরপুর ও পল্লবী সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির তীব্রতা বাড়ে এতে সকালে অফিস ও দৈনন্দিন কাজে বের হওয়া মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

২০ সেপ্টেম্বর রবিবার ভোর থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন, এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যায়, পরে শুরু হয় বৃষ্টি, বৃষ্টি শুরুর পর বাতাসের তীব্রতা কিছুটা কমে এলেও থেমে থেমে বজ্রপাতের শব্দ শোনা যায়।

সকালের বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ার পাশাপাশি যান চলাচলেও ধীরগতি দেখা দেয়, ফলে অফিসগামী ও বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষকে দুর্ভোগে পড়তে হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ী ভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ, আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে রাত ১২টার আগের ৬ ঘণ্টায় ঢাকায় কোন বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যেও ঢাকার আবহাওয়ায় বৃষ্টির প্রবণতা এবং ভারী বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ রয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭