বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বাংলাদেশ

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন হাবিবুর রহমান

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন হাবিবুর রহমান
প্রিন্ট নিউজ

​মো: আরিফুল ইসলাম:

নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা জনাব মোঃ হাবিবুর রহমান।
​বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) অপরাহ্ণে তিনি বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তরকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পরপরই নবনিযুক্ত পুলিশ সুপার জেলার পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

​তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
​তাঁর নিজ জেলা যশোর।
​২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

​নারায়ণগঞ্জে যোগদানের আগে তিনি মাগুরা, ফেনী ও মাদারীপুর জেলায় অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

​দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের সেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭