বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বাংলাদেশ

ভাত চাই, কাপড় চাই, বাঁচার মতো বাঁচতে চাই’ ‎টঙ্গীতে মাজার বস্তিবাসীর মিছিল

ভাত চাই, কাপড় চাই, বাঁচার মতো বাঁচতে চাই’ ‎টঙ্গীতে মাজার বস্তিবাসীর মিছিল
প্রিন্ট নিউজ

‎
‎দিশা আক্তার স্টাফ রিপোর্টার:

‎
‎গাজীপুরের টঙ্গীতে বসতি উচ্ছেদ বন্ধ ও বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার দাবিতে বিশাল মিছিল করেছেন মাজার বস্তির বাসিন্দারা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বস্তির নারী-পুরুষসহ বিপুলসংখ্যক মানুষ এ মিছিলে অংশ নেন।
‎মিছিল থেকে বস্তিবাসীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে—“ভাত চাই, কাপড় চাই, বাঁচার মতো বাঁচতে চাই” এবং “বস্তি ভাঙা যাবে না”—স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
‎মিছিলটি মাজার বস্তি এলাকা থেকে শুরু হয়ে টঙ্গী স্টেশন রোড প্রদক্ষিণ করে টঙ্গী বাজারের সামনে দিয়ে পুনরায় মাজার এলাকায় এসে শেষ হয়।

‎মিছিলকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এই এলাকায় বসবাস করে আসছেন। তাদের জীবন-জীবিকা ও আবাসন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বস্তি উচ্ছেদ করা হলে পরিবার-পরিজন নিয়ে তারা কোথায় যাবেন এ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তারা।
‎বস্তিবাসীরা বলেন, উচ্ছেদ নয়, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত না করে কোনোভাবেই তাদের বসতি ভেঙে দেওয়া যাবে না। তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানবিক দৃষ্টিতে বিষয়টি বিবেচনার দাবি জানান।
‎মিছিলকে কেন্দ্র করে টঙ্গী স্টেশন রোড ও আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য মানুষের ভিড় সৃষ্টি হয়। পরে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭