লোহাগাড়ার কলাউজানে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন: শতকণ্ঠে গীতাপাঠ ও অভিভাবক সম্মেলন
মোঃ মাইনুদ্দিন হাসান চৌধুরী লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি:
লোহাগাড়ার কলাউজানে শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও শ্রীশ্রী দেবীকুসুম গীতাপীঠে প্রাণগৌবিন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শতোকন্ঠে গীতাপাঠ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্ম সম্মেলন এবং অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সাবেক শিক্ষক উপেন্দ্র লাল নাথের সভাপতিত্বে এবং বাগীশিক কলাউজান সংসদ সাধারণ সম্পাদক সুকান্ত দেব নাথের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রিয়তোষ দেব নাথ, পরিচালক শ্রীশ্রী দেবীকুসুম গীতা বিদ্যাপীঠ। প্রধান বক্তা ছিলেন তপন কান্তি নাথ তপু, শিক্ষা বিষয়ক সম্পাদক, বাগীশিক কেন্দ্রীয় সংসদ।
সংবর্ধেয় অতিথি ছিলেন মাইনুদ্দিন হাসান চৌধুরী খোকা, চট্টগ্রাম সংবাদ লোহাগাড়া প্রতিনিধি।
স্বাগত বক্তব্য রাখেন সৌমেন দত্ত, সাংগঠনিক সম্পাদক বাগীশিক কলাউজান ইউনিয়ন সংসদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বপ্নীল দেব, অর্থ সম্পাদক বাগীশিক কলাউজান ইউনিয়ন সংসদ।
অঞ্জন দেব নাথ, সদস্য সচিব শ্রী সরস্বতী পূজা উদযাপন পরিষদ কলাউজান, সঞ্জয় দেব নাথ যুগ্ম আহ্বায়ক শ্রী সরস্বতী পূজা উদযাপন পরিষদ কলাউজান। এবং এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, সম্মানিত অভিভাবক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।









