বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বাংলাদেশ

ময়মনসিংহে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত-২০ ও নিহত-৩

ময়মনসিংহে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত-২০ ও নিহত-৩
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

ময়মনসিংহ জেলা হালুয়াঘাটে ২ যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

২ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন, সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়, পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে আরও ২ জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গিয়েছে।

তারা হলেন:- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক এবং পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০) অপর নিহত ব্যক্তির বয়স আনুমানিক (৫০) বছর তাঁর পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি, বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক এসআই জালাল উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের ১টি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের ১টি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নিহত হন।

এ দুর্ঘটনায় ২০ জন আহত হন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়, তাদের মধ্যে ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন বলেন, আহত অবস্থায় ৬ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়, তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭