বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বাংলাদেশ

গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়

গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
প্রিন্ট নিউজ

নূর আলম সুমন, উত্তর (টাঙ্গাইল) প্রতিনিধি,
টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় প্রেসক্লাবের সাংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন নবনিযুক্ত অধ্যক্ষ ড. মোজাহারুল হক।
বুধবার বিকেলে অধ্যক্ষের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মানিকুজ্জামান, শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফরহাদ মিয়া। সংবাদকর্মীদের মধ্যে ছিলেন প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক অটল শরিয়তুল্লাহ, সহ-সভাপতি ইকবাল হোসেন খান, আব্দুস সালাম খান ও মুফতি মাহদী হাসান শিবলী, আজকের পত্রিকার প্রতিনিধি কেএম মিঠু, যুগান্তরের প্রতিনিধি সেলিম হোসেন, কালবেলার প্রতিনিধি নূর আলম, সংগ্রামের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, প্রগতির আলোর প্রতিনিধি কায়সার মিয়া, দৈনিক বাংলার প্রতিনিধি রুবেল আহমেদ, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি নূর আলম সুমন, সময়ের আলোর প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী।
সভায় অধ্যক্ষ ড. মোজাহারুল হক কলেজের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, কলেজে ইভটিজিং ও মাদক প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে পুরোপুরি প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
এ জন্য তিনি গোপালপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। অভিভাবকদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, মেধাবী সন্তানদের উপজেলার বাইরে না পাঠিয়ে গোপালপুর সরকারি কলেজে ভর্তি করান। ভালো রেজাল্ট পাবেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কলেজটিকে আবারও মানসম্মত ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭