বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বাংলাদেশ

চৌদ্দগ্রামে গ্রামভিত্তিক ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্টের ২০২৬ এর ফাইনাল খেলা।

চৌদ্দগ্রামে গ্রামভিত্তিক ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্টের ২০২৬ এর ফাইনাল খেলা।
প্রিন্ট নিউজ

চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা ফুটবল একাডেমির উদ্যোগে গ্রাম ভিত্তিক ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্টের ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 
শনিবার ( ২৯ আগষ্ট ) বিকেলে হিংগুলা হাছানিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় দিদারুল হক দিদার।
হিংগুলা ফুটবল একাডেমি কমিটির সভাপতি ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, বলেন

আয়োজক কমিটির আমি ধন্যবাদ জানাই উক্ত খেলা আয়োজনে যুবসমাজ "মাদকমুক্ত থাকবে, এবং সমাজ গঠনে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজকে মাঠমুখী করতে পারলে তারা মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। তাই এ ধরনের আয়োজন সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক উদ্যোগ।"

আরো বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ডায়নামিক ট্রেডার্স ম্যানেজিং ডিরেক্টর, সমাজ সেবক মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়,সভাপতি
মোহাম্মদ আলী আশ্রাফ মোল্লা,
হিংগুলা হাছানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, কনকাপৈত ইসলামী সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারি এবিএম নুর আলম ভূঁইয়া, অস্ট্রিয়া বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ মোঃ মহিবুল আলম (টুটুল) কনকাপৈত ইব্রাহিম মুন্সি ফাউন্ডেশন অন্যতম সদস্য
মোঃ সৈয়দ নাজমুল হক রিয়াদ, সম্মানিত অতিথি
বিএনপির নেতা গাজী কবির, হিংগুলা গ্রামের ব্যবসায়ী ও সমাজসেবক শাহ মোহাম্মদ বেলাল। বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্র নেতা আবু তাহের ছুটু,

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন গ্রামের খেলোয়াড়রা।
অনুষ্ঠানে ধারাভাষ্য প্রদান করেন রফিকুল ইসলাম ফারুক,
ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন গ্রামের শত শত দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে খেলা। আয়োজক কমিটির সদস্য মিটু জানান, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদকমুক্ত সমাজ গঠন এবং গ্রামীণ পর্যায়ে ক্রীড়া সংস্কৃতির বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ গ্রামভিত্তিক ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭