ফতুল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের শাখা উদ্বোধন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ আশিকুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম-এর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা শাখার শুভ উদ্বোধন এবং এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) বাদ আসর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদিকা এবং ফতুল্লা থানা শাখার সভাপতি শামীমা খানম সোনিয়ার সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি কে এম আবুল হোসেন।
বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম সহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিলে সাংবাদিক পেশার নিরাপত্তা, নির্যাতিত সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে তোবারক বিতরণ করা হয়।









