বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বাংলাদেশ

রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরীসড়ক ধসে চলাচলের অনুপযোগী

রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরীসড়ক ধসে চলাচলের অনুপযোগী
প্রিন্ট নিউজ

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাতে শিক্ষার্থী, নারী, বৃদ্ধসহ স্থানীয় বাসিন্দাদের নিত্য দিনের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সড়কের জলাশয় অংশে গাইডওয়াল নির্মাণ করে অবিলম্বে সড়কটি সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ২০২২সালে রূপগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়কের স্থানে স্থানে এখন গর্তের সৃষ্টি হয়েছে। একপাশের সম্পুর্ণ অংশ জুড়ে জলাশয়। অপর পাশেও স্থানে স্থানে জলাশয় রয়েছে।

পূর্ব পাশের গভীর জলাশয়ের পাড় সংলগ্ন স্থানে সড়কের মাটি সরে গিয়ে পাকা অংশ ধসে পড়ছে। এ সড়কে টানমুশরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রূপগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ স্থানে এলাকাবাসী আশা যাওয়া করে থাকে। কিন্তু সড়কটি ধসে পড়ায় রিক্সা, ভ্যান, অটো, প্রাইভেটকার চলাচল বন্ধ হয়ে পড়েছে। তাতে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা।

সড়কের স্থানে স্থানে ফাটল দেখা দিয়েছে। কোথাও যেন অধিকাংশ রাস্তা ধসে গিয়েছে। সড়কের জলাশয় অংশে গাইডওয়াল নির্মাণ না করায় ও নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করার কারণে সড়কের এ অবস্থার সৃষ্টি হয়েছে। তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি নির্মাণে তেমন গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
তেলিপাড়া, বৈরাগবাড়ি, ছৈয়ালবাড়ি ও টানমুশরী এলাকার মানুষের দীর্ঘ পথ ঘুরে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে। সড়কটি এখন সরু আইলে পরিণত হয়েছে।

সড়কটি সংস্কার না করায় দীর্ঘদিন ধরে কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে।
তেলিপাড়া গ্রামের হাজী আব্দুর রফিক বলেন, ওই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগে আাছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন নিবেদন করেও কোন সুফল পাওয়া যাচ্ছে না।
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভুঁইয়া বলেন, রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় সড়কটি সংস্কারের জন্য তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে শিগগিরিই এ সড়কের কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন বলেন, মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক সংস্কারের জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, সরেজমিনে পরিদর্শন করে এলাকাবাসীর যাতায়াতের স্বার্থে সড়কটি দ্রুত সংস্কার করা হবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭