বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বাংলাদেশ

ভারতের ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ

ভারতের ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ
প্রিন্ট নিউজ

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল সীমান্তে ভারতের ইছামতী নদীর উজান থেকে নেমে আসা পানির চাপে প্লাবিত ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বিকেলে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকায় পানি বন্দি হয়ে পড়া ১০০টি পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, আটা, তেল, লবন ও চিনি তুলে দেন খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান।

দুই সীমান্তের ইছামতি নদীর পানি বৃদ্ধিতে ঘরবাড়ি তলিয়ে বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। দুর্ভোগ কমাতে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সীমান্তবর্তী সাধারণ মানুষের পাশে বিজিবির এই সহায়তার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭