হরিনাকুন্ডু থানার নবাগত ওসির সাথে জামায়াতে ইসলামীর সৌজন্য সাক্ষাৎ
আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু প্রতিনিধি,
ঝিনাইদহের হরিনাকুন্ডু থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলফিকার আলীর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিনাকুন্ডু উপজেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার মূল বিষয়বস্তু আইনশৃঙ্খলা রক্ষায় এলাকার শান্তি ও স্থিতি বজায় রাখতে পুলিশ প্রশাসনকে স্থানীয়ভাবে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন মোঃ বাবুল হোসেন আমির বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিনাকুন্ডু উপজেলা শাখা। অপরাধ দমন মাদক, চাঁদাবাজি, জুয়া, চুরি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।নিরপেক্ষ ও সুনির্দিষ্ট সেবা সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়ে সহজে থানা থেকে আইনি সেবা পায়, সে বিষয়ে আলোচনা করা হয়।