মাছ উৎপাদন,জলজ সম্পদ রক্ষায়—হরিণাকুন্ডুতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু প্রতিনিধি,
রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" স্লোগানটি ২০২৬ সালের জাতীয় মৎস্য পক্ষ ও জাতীয় মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য। ১৬ আগস্ট ২০২৬ রোজ রবিবার সকাল ১১টায় ঝিনাইদহের হরিনাকুন্ডুতে উপজেলা প্রশাসন ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। মৎস্যসম্পদে বাংলাদেশের গৌরবময় অর্জন, পুষ্টি নিরাপত্তা এবং অর্থনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই স্লোগানটি নির্ধারণ করা হয়েছে মৎস্য খাতের উন্নয়ন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে অতিথিরা আলোচনা করেন।পরিশেষে র্যালির মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দিপন।
বিষেশ অতিথি :উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দ জাদী মাহাবুবা মঞ্জুর মৌনা,
উপজেলা মৎস কর্মকর্তা (ভরপ্রাপ্ত ) মো : ইমরান হোসেন। হরিনাকুন্ডু থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী, মো: আশরাফুল ইসলাম জেলা খামার ব্যবস্থাপক সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ,উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, মাছচাষি উপস্থিত ছিলেন।
অতিথি বিন্দু তাদের বক্তব্যে বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিতভাবে মাছ চাষের পাশাপাশি নদী-খাল, বিল ও অন্যান্য জলাশয়ের স্বাভাবিক পরিবেশ রক্ষা করতে হরিনাকুন্ডু বাসির নিকট অনুরোধ করেছেন।









