চাঁদাবাজি-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান
মোঃ আরিফুল ইসলাম:
১৪ আগস্ট ২০২৬, শুক্রবার, গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি প্রতিরোধ, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ এবং বিরোধীদলের ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল আমিন।
বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগ কোনো নতুন ধরনের জুলুম, চাঁদাবাজি, দখলবাজি কিংবা দলীয়করণের রাজনীতি প্রতিষ্ঠার জন্য নয়। ১৭ বছর জুলুমের শিকার হওয়ার দোহাই দিয়ে জনগণের ওপর নতুন করে জুলুম চাপিয়ে দেওয়ার রাজনীতি জনগণ মেনে নেবে না। ব্যর্থতা ও দুর্নীতির পুরস্কার নয়, বরং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় সংকট সমাধান, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ এবং নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ কোনো কার্ডের রাজনীতি









