ফ্যামেলি কার্ডের সুপার ভাইজারের তালিকা গরমিলের প্রতিবাদে ফেনী সদর ইউ এনও অফিস ঘেরাও, ভিক্ষোব
সাঈদখান ফেনী:
ফ্যামেলি কার্ডের তালিকাতে গরমিল স্বজনপ্রীতির অভিযোগ এনে গতকাল ফেনী সদর উপজেলা ইউএনও দপ্তরটি ঘেরাও করেন কয়েকশো লোক। তারা প্রায় একঘন্টা ওখানে অবস্থান করেন এবং তুমুল হৈচৈ শোর গোল করেন। তারা এসময় নিজেদের জিয়ার সৈনিক দাবী করে ভিক্ষোবও করেন। ওই সময় ইউএনও সুলতানা নাসরিন কান্তা তার দপ্তরে ছিলেননা। তিনি অফিসিয়াল কাজে ডিসির দপ্তরে ব্যাস্ত ছিলেন। কারিরা বলেছেন ফ্যামেলি কার্ড তৈরীতে তাদের পক্ষ থেকে কোন প্রতিনিধি নেয়া হয়নি। যার প্রেক্ষিত বিএনপির নেতাকর্মীরা ওই পদটি থেকে বন্চিত হচ্ছেন। তারা এও বলেছেন ইন্টার ভিউর মাধ্যমে বাচাই কৃত সুপার ভাইজার গুলো সবাই প্রকৃত বিএনপি নন। তাদের মধ্যে কিছু রয়েছে ভিন্নদলের।
ভিন্নমত ও দলের লোকজন সুপার ভাইজার হলে তারা সরকারের উদ্দেশ্য ও সুনাম ক্ষুন্ন করতে ষড়যন্ত্র করবে। দলের প্রকৃত ত্যাগি হতদরিদ্ররা কার্ডের সুবিধা বন্চিত হবে। এসব কারনে ভিক্ষোব কারিরা তৈরীকৃত তালিকাটি বাতিলের জন্য জমায়েত হন। এদিকে ইউএনও সুলতানা নাসরিন কান্তা বলেছেন সুপার ভাইজার তালিকা ও যাচাই বোর্ডের তিনি সভাপতি সমাজ সেবা কর্মকর্তা সদস্য সচিব সহ আরো দু কর্মকর্তার উপস্থিতি সবকিছু যাচাই বাচাই হয়। এরপরও কোন সুপার ভাইজারের বিরুদ্ধে অভিযোগ থাকলে লিখিত ভাবে কেউ জানাতে পারতেন। এক প্রশ্নের জবাবে ইউএনও এও বলেছেন সুপারভাইজার তালিকা যাচাই কমিটিতে সরকার দলীয় কাউকে রাখতে হবে এমন কোন নির্দেশনা মন্ত্রনালয় থেকে তারা পাননি।
এদিকে ফেনী ২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি বলেছেন তালিকা কখন কারা করেছে তা তিনি জানেননা। জেলা বিএনপি আহবায়ক শেখফরিদ বাহার বলেছেন সুপার ভাইজার তালিকা সাথে জেলা বিএনপি সম্পৃক্ত নয়।









