বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বাংলাদেশ

ছাগলনাইয়ায় সাংবাদিক কন্যা নিপার এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন

ছাগলনাইয়ায় সাংবাদিক কন্যা নিপার এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন
প্রিন্ট নিউজ

​নিজস্ব প্রতিবেদক, ছাগলনাইয়া:

ফেনীর ছাগলনাইয়ায় সদ্য প্রকাশিত এসএসসি-২০২৬ পরীক্ষার ফলাফলে চমৎকার সাফল্য অর্জন করেছে মেধাবী ছাত্রী শারমিন সুলতানা নিপা। সে ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অংশগ্রহণ করে সর্বমোট গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
​শারমিন সুলতানা নিপা ছাগলনাইয়া-পরশুরামের পরিচিত মুখ, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি প্রভাষক মুহাম্মদ আবুল হাসান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জোৎস্না আরা বেগম দম্পতির জ্যেষ্ঠ কন্যা।
​ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী নিপা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। তার এই ফলাফলে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
​কন্যার এমন দুর্দান্ত সাফল্যের পর নিপার বাবা প্রভাষক মুহাম্মদ আবুল হাসান ও মা জোৎস্না আরা বেগম এক যৌথ অনুভূতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁরা জানান, "সন্তানের এই সাফল্য আমাদের কঠোর পরিশ্রম ও তার নিজের মেধারই ফল। সে যেন আগামী দিনেও সততা ও নিষ্ঠার সাথে শিক্ষা জীবনের প্রতিটি ধাপে সফল হতে পারে এবং দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে—এই প্রত্যাশায় আমরা আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীসহ সকলের কাছে দোয়া প্রার্থী।"
​মেধাবী নিপার এই অর্জনে ছাগলনাইয়ার স্থানীয় সাংবাদিক সমাজ, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭