ছাগলনাইয়া ইউএনও'র কম্বল উপহার পেল আশ্রয়ণের বাসিন্দারা
পৌষ মাসের শীতের রাতে বইছে কনকনে হাওয়া। আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র মানুষগুলো খড কুটায আগুন জ্বালিয়ে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওযার চেষ্টা চালাচ্ছে। এমন সময তাদের মাঝে শীতের কম্বল নিয়ে হাজির হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাতে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কাচারী বাজার আশ্রয়ণ প্রকল্পে কোন প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই ৩৮টি পরিবারের মাঝে নতুন কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার। শীতের রাতে প্রশাসনের এই কর্মকর্তার কাছ থেকে নতুন কম্বল উপহার পেয়ে কাছে পেয়ে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট ভুলে গিয েছিল আশ্রয়ণ প্রকল্পের শীতার্ত মানুষগুলো। উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা বলেন, কয েক দিন ধরে এই অঞ্চলে বেশ শীত পড়েছে। এই শীতে অনেক দরিদ্র মানুষের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। প্রকৃত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতের নতুন কম্বল বিতরণ করতে আমি নিজেই রাতের বেলা উপজেলার সকল আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঘরে গিয়ে কম্বল উপহার দিয়েছি। অপ্রত্যাশিত ভাবে কম্বল উপহার পাওয়ার পর শীতার্ত মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটাই আমাদের পরম পাওয়া।









