হরিণাকুন্ডুতে যুবকের ঘরে ৭ পিস ইয়াবা উদ্ধার, স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিনের মাদক ব্যবসার,
আব্দুল্লাহ আল মামুন হরিণাকুন্ডু প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামে উজ্জ্বল (৩২) নামে এক যুবকের ঘরে তল্লাশি চালিয়ে ৭ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ বলে জানা গেছে,,
স্থানীয়দের দাবি, উজ্জ্বলকে তার বাসায় ইয়াবা সেবন করার সময় স্থানীয়রা দেখতে পেয়ে আটকানোর চেষ্টা করেন। তবে তিনি সেখান থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঘরে তল্লাশি চালায়। এ সময় ঘর থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে,,
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উজ্জ্বল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের দাবি, এলাকায় মাদকের বিস্তার বাড়ায় বিশেষ করে তরুণ সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয়রা আরও জানান, পোলতাডাঙ্গা গ্রামের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তারা প্রশাসনের কাছে উজ্জ্বলকে আইনের আওতায় এনে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে উজ্জ্বলের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগের সত্যতা এবং তার সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযোজন করা হবে।
স্থানীয়দের দাবি—মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করে পোলতাডাঙ্গা ও আশপাশের এলাকার যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করা হোক।