ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: মাদক কারবারি, সেবনকারী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩৮

​মো:আরিফুল ইসলাম:

নারায়ণগঞ্জের ফতুল্লা রেল স্টেশন ও সংলগ্ন এলাকায় ফতুল্লা মডেল থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৩৮ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ৩১ জন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) আসামি ৭ জন রয়েছে।
​পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এলাকাকে মাদক মুক্ত করার লক্ষ্যে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি চৌকস দল ফতুল্লা রেল স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করে।
​অভিযানকালে ওই এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও হাতেনাতে মাদক সেবনরত ৩১ জনকে আটক করা হয়। একই সাথে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন মেয়াদে আদালতের পরোয়ানাভুক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়।
​ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অপরাধ দমন ও এলাকা থেকে মাদক নির্মূল করতে পুলিশের এমন কঠোর ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

an adbox will go here